1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের কয়েকজন সদস্যসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুঁড়ি ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সিনথিয়া রহমান হুমায়রা (৬)। আহতদের মধ্যে রয়েছেন তার বাবা, মা, ছোট ভাই এবং অটোরিকশার চালক। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ওভারপাসের ওপর পৌঁছালে দ্রুতগতির একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার সময় শিশুটি অটোরিকশা থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার অন্যান্য যাত্রীরাও গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT