1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

মালয়েশিয়ায় অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে দোষ স্বীকার বাংলাদেশির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মালয়েশিয়ায় অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ ডিজেল মজুতের অভিযোগে এক বাংলাদেশি নাগরিক আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তাকে পুনরায় গ্রেফতার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ৪২ বছর বয়সী আলতাফ আজিজ কাদের নামের ওই ব্যক্তিকে গত সপ্তাহে আটক করার পর সোমবার মেলাকার আয়ের কেরোহ সেসন্স আদালতে হাজির করা হয়। শুনানিতে অভিযোগপত্র পাঠ করে শোনানোর পর তিনি অভিযোগ স্বীকার করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ৬ অক্টোবর ক্রুবং শিল্প এলাকার একটি গুদামে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়। তদন্তে দেখা যায়, আলতাফ এবং তার সহযোগীরা বৈধ লাইসেন্স ছাড়াই মোট ৩৫ হাজার ৬৫৩ লিটার ডিজেল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন।

এ ঘটনায় দেশটির সরবরাহ নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালতে শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। একই সঙ্গে আদালত তার জামিন আবেদনও নাকচ করে দেন।

মামলার প্রসিকিউশন কর্মকর্তারা আদালতকে জানান, এটি নিয়ন্ত্রিত পণ্য অবৈধভাবে সংরক্ষণের গুরুতর অপরাধ। এ কারণে মামলাটির পরবর্তী শুনানির তারিখ আগামী ২৯ জুন নির্ধারণ করা হয়েছে। ওই দিন মামলার বিস্তারিত উপস্থাপন এবং সাজা ঘোষণা করা হতে পারে।

মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে প্রথমবার দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ লাখ রিঙ্গিত জরিমানা, তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT