1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলা, নিহত ৯

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। গত দুই সপ্তাহের মধ্যে এটিকে সবচেয়ে বড় হামলা হিসেবে বর্ণনা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জুন) ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়। হামলায় কিয়েভের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান কিয়েভ পেচেরস্ক লাভরা আশ্রমে আগুন লাগার ঘটনাও ঘটে।

হামলার সময় শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেন বলে দাবি করা হয়। এরপরই এ হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার ইয়ারোস্লাভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে।

তিনি আরও দাবি করেন, তুলা অঞ্চলের একটি রাসায়নিক কারখানায়ও আঘাত হানা হয়েছে, যা রাশিয়ার বিস্ফোরক উৎপাদনের সঙ্গে সম্পর্কিত।

রাশিয়ার পক্ষ থেকে আংশিকভাবে এসব হামলার কথা স্বীকার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় কিছু শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি অঞ্চলে সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

এদিকে, যুদ্ধ বন্ধের সম্ভাবনা ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলমান রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT