1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষ করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে রাত ১২টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরের শেষ অংশে রাত ১১টার দিকে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগ করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে কক্সবাজারে পৌঁছে তিনি একাধিক অনুষ্ঠানে অংশ নেন। চকরিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি। এরপর কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের শুরুতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এরপর মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

পেকুয়া উপজেলায় তিনি জুলাই আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।

পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাতামুহুরি উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

সফর ঘিরে কক্সবাজার জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT