1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই সরকার খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নে পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কৃষকদের জন্য কার্ড বিতরণ করা হবে, যার মাধ্যমে বীজ ও কীটনাশক কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও জানান, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় কৃষকদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং কৃষকের কল্যাণে বিভিন্ন সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

পথসভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি খাল পুনঃখনন উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং জনসভায় অংশগ্রহণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT