1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে তিনি কোদাল দিয়ে মাটি কেটে প্রকল্পটির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর খালের পাড়ে একটি কাঠবাদামের চারা রোপণ করেন তিনি। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, পাতলী খাল এলাকার কৃষি, পানি নিষ্কাশন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুনঃখননের মাধ্যমে খালটির নাব্যতা ফিরিয়ে আনা এবং জলাবদ্ধতা নিরসনের সুযোগ সৃষ্টি হবে।

এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের পর তিনি একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন। পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে রওনা হন, যেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পার্ক পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

দিনব্যাপী সফরে আরও রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, জনসভায় অংশগ্রহণ এবং কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শনের কর্মসূচি। রাতে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT