1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

কক্সবাজার সফরে ব্যতিক্রমী দৃশ্য, স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

তারেক রহমান কক্সবাজার সফরে গিয়ে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন বলে জানা গেছে। বিমানবন্দরে অবতরণের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে রওনা দেন।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সরাসরি হিলটপ সার্কিট হাউসের উদ্দেশে যান। সেখানে যাওয়ার সময় তিনি নিজেই চালকের আসনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে সকালে তিনি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন এবং নির্ধারিত সময়ে সেখানে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারে দিনভর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, সাফারি পার্ক পরিদর্শন এবং বিভিন্ন উপজেলার উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন।

দিনের শেষে তিনি স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এবং রাতে ঢাকার উদ্দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT