1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে উল্লেখ করেছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সংগ্রহ করা তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে এ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়। তবে দিনের বেশিরভাগ সময় বৃষ্টি না থাকায় জনজীবনে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

সন্ধ্যার পর আবারও বৃষ্টি শুরু হলে জরুরি কাজে বের হওয়া মানুষ ও পথচারীদের কিছুটা ভোগান্তিতে পড়তে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য যান চলাচলেও ধীরগতি দেখা দেয়।

ফেনী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবারও জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবের কারণে আগামী কয়েক দিন ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT