1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৭৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে ইসরাইল যদি আবারও সংঘাতে জড়ায়, তাহলে সেই পরিস্থিতি ইসরাইলকেই একাই মোকাবিলা করতে হবে।

সোমবার দেওয়া এই সতর্কবার্তাটি এমন সময় আসে, যখন কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর ইরান ও ইসরাইল উভয় পক্ষই সাময়িকভাবে হামলা বন্ধের ঘোষণা দেয়।

এর আগে রোববার থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ইরান ও ইসরাইল একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালালে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে যাবে, তবে ভুল সিদ্ধান্ত বা অযৌক্তিক পদক্ষেপ এতে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে ফোন করে সংঘাত না বাড়ানোর বিষয়ে সতর্ক করেছেন। সেখানে তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইসরাইলকে একাই এর দায় নিতে হবে।

একই সময়ে ইসরাইল ইরানের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে ইরানও ইসরাইলের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে এবং বলেছে, মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির পেছনে ওয়াশিংটনের ভূমিকা রয়েছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT