1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


টাঙ্গাইলের সখিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার ভোরে সখিপুর-সাগরদিঘী সড়কের কালিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাঁশবোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে আঘাত করে।

সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মরদেহগুলো থানায় নিয়ে যায়।

সখিপুর থানা পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT