1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

সাভারের দুই ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত অধিকাংশ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। সোমবার ব্যক্তিগত গাড়িতে কোনো ধরনের সরকারি প্রটোকল ছাড়াই তিনি এ পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, সেবাদান কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম ও ঘাটতির চিত্র সামনে আসে।

আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে প্রতিমন্ত্রী দেখতে পান, দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া কার্যালয়ের আটজন কর্মকর্তার মধ্যে মাত্র দুজন উপস্থিত ছিলেন, বাকি ছয়জন অনুপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে প্রতিমন্ত্রী জানতে পারেন, ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এ বিষয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সেবার মান উন্নয়নের নির্দেশনা দেন।

পরে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির সময় যাচাই করা হয়। একই সঙ্গে তথ্য ও সহায়তা ডেস্কের কার্যক্রম এবং অবকাঠামোগত দুর্বলতার বিষয়েও খোঁজ নেওয়া হয়।

রেকর্ড সংরক্ষণ ও ডেটা এন্ট্রি শাখা পরিদর্শনে দেখা যায়, সংশ্লিষ্ট কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এ সময় নামজারি কার্যক্রমে সার্ভারজনিত সমস্যার কথা জানানো হলে প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি তথ্যকেন্দ্র পরিচালনায় আলাদা জনবল নিয়োগ এবং সেবার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি কার্যালয়ের আশপাশে লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম ও অবৈধ স্থাপনার বিষয়টি লক্ষ্য করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আকস্মিক এই পরিদর্শনে দুই কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, কর্মকর্তা উপস্থিতি এবং জনসেবা ব্যবস্থার বিভিন্ন দুর্বলতা উঠে আসে। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT