1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের নতুন বেতন কাঠামো নির্ধারণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পাওয়া এপিএসদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে অর্থ বিভাগ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পদে সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে। ফলে তাদের মাসিক মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে এপিএসরা সাধারণত নবম গ্রেডের প্রারম্ভিক ধাপ অনুযায়ী ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ করে বেতন নির্ধারণ করা হলেও নির্দিষ্ট কোনো কাঠামো ছিল না।

অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, নতুন বেতন কাঠামোর আওতায় থাকা কর্মকর্তারা বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) পাবেন না। তবে প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

এছাড়া তাদের জন্য পেনশন, আনুতোষিক (গ্র্যাচুইটি) কিংবা ভবিষ্য তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে।

সরকারি চাকরিজীবীদের মধ্য থেকে যেসব কর্মকর্তা মন্ত্রী বা প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পান, তাদের ক্ষেত্রে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে না। তারা নিজ নিজ চাকরির বিদ্যমান বেতন-ভাতা কাঠামোর আওতায় থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ বিষয়ে চূড়ান্ত মতামত দিয়ে নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT