1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনায় কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


নেত্রকোনার পাইকারি বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এলেও কম দামে বিক্রি করতে হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন অনেক ব্যবসায়ী।

রোববার নেত্রকোনার মেছুয়া পাইকারি বাজার ঘুরে দেখা যায়, গত কয়েক দিনে বিভিন্ন ধরনের সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে পাইকারি পর্যায়ে বেশিরভাগ সবজি প্রতি কেজি ২০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বাজারে মিষ্টি কুমড়া, লতিকচু, পটল, পেঁপে, শসা, বেগুন, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, কাঁকরোল ও ফুলকপিসহ বিভিন্ন সবজি তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এসব পণ্যের দাম পাইকারি বাজারের চেয়ে কিছুটা বেশি দেখা গেছে।

সবজির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে কাঁচা মরিচের। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১২ থেকে ২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের ভাষ্য, ঈদের আগে বাজারে সরবরাহ বাড়লেও চাহিদা সেই অনুপাতে না বাড়ায় দাম নিম্নমুখী রয়েছে। ফলে দ্রুত নষ্ট হয়ে যায় এমন পণ্য বিক্রিতে অনেক ব্যবসায়ী লোকসানের আশঙ্কা করছেন।

অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, কম দামের কারণে ক্রেতাদের আগ্রহ বেড়েছে এবং বিক্রিও তুলনামূলক ভালো হচ্ছে। এতে তারা কিছুটা লাভের সুযোগ পাচ্ছেন।

তবে বাজারে মূল্য নির্ধারণ নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ, অনেক সময় পাইকারি পর্যায়ে এক ধরনের দাম জানানো হলেও কেনাবেচার সময় ভিন্ন দাম চাওয়া হয়, যা ক্রেতাদের বিভ্রান্তিতে ফেলে।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় থাকলে আগামী দিনগুলোতেও সবজির দাম সহনীয় পর্যায়ে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT