1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

মধুখালীতে অভিযানে ১৮৫ পিস ইয়াবাসহ আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল উপজেলার মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়েছে।

আটক ব্যক্তি মো. সামাদ খান (৪১)। তিনি মধুখালী উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১০ এর কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT