1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ পল্লবীর রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ ঈদের টানা ছুটি শুরু, তবে জরুরি সেবায় নিয়োজিতরা থাকবেন দায়িত্বে মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু ১০ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টি-তাণ্ডবের আশঙ্কা

১০ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টি-তাণ্ডবের আশঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT