1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ময়মনসিংহের ত্রিশালে নজরুলজয়ন্তী উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে তিনি সফরসঙ্গীদের নিয়ে ত্রিশালের উদ্দেশে যাত্রা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতীয় কবির জন্মদিন উপলক্ষে দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয় পর্যায়ের বৃহৎ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সেই অনুযায়ী শনিবার থেকেই শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি নজরুল একাডেমি মাঠে স্থাপিত নজরুল মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন।

উপলক্ষে ত্রিশাল এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চ ও আশপাশের এলাকা আলোকসজ্জা ও নান্দনিকভাবে সাজানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি করেছে। এছাড়া স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। শিক্ষার্থীরাও এতে অংশ নিচ্ছে।

এদিকে অনুষ্ঠান শুরুর আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দিনের শেষ ভাগে স্থানীয় একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT