1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চুমুরদী বাসস্ট্যান্ডের কাছাকাছি মহাসড়কের ওপর ওই ব্যক্তি অবস্থান করছিলেন। এ সময় বরিশালগামী একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT