1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার পশুর হাট ইজারায় আলোচনার ঝড়, রাজনৈতিক পরিচয় নিয়ে দাবি–পাল্টা দাবি ফরিদপুরে ঈদুল আজহা ঘিরে আইনশৃঙ্খলা সভা, নিরাপদ হাট ও সড়ক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা ৪৪তম বিসিএস নন-ক্যাডার ফল: ১০১ প্রার্থীর মনোনয়ন বাতিল, শিক্ষাগত যোগ্যতার ঘাটতিই মূল কারণ হিলি কামারপল্লীতে ঈদবাজারের চাপ, হাতুড়ির টুংটাং শব্দে মুখর চারপাশ ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ধর্ষণের স্বীকারোক্তির পরও শাস্তি বিলম্ব কেন—প্রশ্ন কনক চাঁপার ফাইনাল মানেই ‘দিবু’ ম্যাজিক, আবারও শিরোপার নায়ক এমি মার্টিনেজ মধ্যপ্রাচ্য সংকটে যুদ্ধবিরতি ও সংলাপে জোর শি-পুতিনের “বিচার করতে পারবেন না”—ক্ষোভে ফেটে পড়লেন শিশু রামিসার বাবা

৪৪তম বিসিএস নন-ক্যাডার ফল: ১০১ প্রার্থীর মনোনয়ন বাতিল, শিক্ষাগত যোগ্যতার ঘাটতিই মূল কারণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

৪৪তম বিসিএস (পরীক্ষা-২০২১) এর নন-ক্যাডার পদে চূড়ান্তভাবে মনোনীত ১০১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (Bangladesh Public Service Commission – পিএসসি)। একই সঙ্গে আরও ৭ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডার ফলাফল প্রকাশের পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের যাচাই-বাছাইয়ে দেখা যায়, কয়েকজন প্রার্থীর বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি রয়েছে। এ কারণেই ১০১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া কিছু প্রার্থীর ক্ষেত্রে বিভিন্ন জটিলতা থাকায় ৭ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়।

পিএসসি আরও জানায়, বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত তালিকা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা সেখান থেকে তথ্য দেখতে পারবেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডার থেকে মোট ২ হাজার ৯৬৮ জন প্রার্থীকে বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই তালিকা থেকে ১০১ জন বাদ পড়ায় চূড়ান্ত প্রার্থীর সংখ্যা কিছুটা কমে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT