1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় বাঁশবাগান থেকে মিম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিম ওই এলাকার মশিয়ার রহমান ওরফে মশির ছেলে। তিনি কীর্তিপুর মোড় এলাকায় বসবাস করতেন।

ঝিকরগাছা উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, বুধবার বিকেলে মিম বাড়ি থেকে বের হন। পরে ভোরে স্থানীয়রা বাঁশবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ আরও জানায়, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এদিকে নিহতের স্ত্রী নিলা খাতুন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। এরপর একাধিকবার ফোন করা হলেও আর যোগাযোগ সম্ভব হয়নি।

তিনি দাবি করেন, স্বামীর সঙ্গে কিছু ব্যক্তির পূর্ব বিরোধ ছিল এবং সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT