1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ধর্ষণের স্বীকারোক্তির পরও শাস্তি বিলম্ব কেন—প্রশ্ন কনক চাঁপার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডকে ঘিরে দেশজুড়ে যখন ক্ষোভ, তখন শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন। এর মধ্যে কণ্ঠশিল্পী কনক চাঁপা বিচার ব্যবস্থার ধীরগতিকে নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।

নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ধর্ষণ বা হত্যার ঘটনায় আসামি গ্রেফতার হয়ে স্বীকারোক্তি দেওয়ার পরও শাস্তি দিতে দেরি কেন হয়—এ প্রশ্ন এখন সমাজের সামনে বড় হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, আইনজীবীরা অপরাধীর পক্ষ নিলেও নৈতিকতার জায়গা থেকে সমাজের দায়িত্ব কী—এ নিয়েও ভাবনার প্রয়োজন রয়েছে। তার মতে, আইন মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত, আইনের কারণে মানুষ নয়।

কনক চাঁপা তার পোস্টে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, বছরের পর বছর মানুষ বিচার পাওয়ার আশায় আদালতের বারান্দায় ঘুরলেও দ্রুত ও কার্যকর বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি আরও দাবি করেন, এ ধরনের অপরাধের বিচার জনসমক্ষে দ্রুত সম্পন্ন হলে অপরাধীরা ভয় পেতে পারে এবং অপরাধ প্রবণতা কমে আসতে পারে।

এদিকে রামিসা হত্যাকাণ্ড ঘিরে সারাদেশে ক্ষোভ ও শোক বিরাজ করছে। ঘটনার পর বিভিন্ন মহল দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT