1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বগুড়ার গাবতলীতে গৃহবধূকে গলাকেটে হত্যা, তদন্তে পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বগুড়ার গাবতলী উপজেলায় রিতা রানী (৫০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার মমিনাহাট ইউনিয়নের সুখানপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠিয়েছে।

নিহত রিতা রানী ওই গ্রামের বিধান চন্দ্র রায়ের স্ত্রী। দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা পড়াশোনা ও কর্মসূত্রে ঢাকায় থাকেন। ঘটনার সময় তারা দুজনই বাড়িতে ছিলেন।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, রাতের খাবার শেষে তারা আলাদা ঘরে ঘুমাতে যান। পরে রাতে স্ত্রীর চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন বাড়ির দরজা খোলা। পরে ঘরে গিয়ে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

তিনি আরও দাবি করেন, সম্প্রতি চিকিৎসার প্রয়োজনে জমি বিক্রি করে পাওয়া প্রায় ৫ লাখ টাকা বাড়িতে রাখা ছিল।

গাবতলী থানা পুলিশ জানায়, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT