1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষে একজন নিহত চাঁদপুরে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বেজপা

জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


জামিনে মুক্তির পর রাজধানীর আদাবর এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদ ওরফে ‘মাদক সাঈদ’ এবং তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, চাঁদা না দিলে তারা বিভিন্ন কারখানা, গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে চাপাতি নিয়ে হামলা চালাচ্ছে।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা যায়, ১১ মে শেখেরটেক এলাকার একটি বালুর মাঠে তিনটি মোটরসাইকেলে করে এসে একটি সংঘবদ্ধ দল রিকশা গ্যারেজ মালিকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা গ্যারেজে ভাঙচুর চালায়।

অভিযোগ রয়েছে, একই চক্র পরে একটি রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর এবং এমব্রয়ডারি কারখানায় হামলা করে। এছাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশা ছিনতাই ও চুরির ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, হামলার নেতৃত্বে ছিল হেলমেট পরা আবু সাঈদ। তার সঙ্গে আরও কয়েকজন সদস্য চাপাতি হাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেয় বলে পুলিশ শনাক্ত করেছে।

পুলিশ জানিয়েছে, চক্রটির আট সদস্যকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত অনুযায়ী, জামিনে মুক্ত হওয়ার পরই সাঈদ আবারও চাঁদাবাজি ও সহিংস কার্যক্রমে জড়িয়ে পড়ে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এলাকাটিতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT