1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডে নতুন তথ্য জানিয়েছে পুলিশ। তাদের দাবি, মূল অভিযুক্তকে পালিয়ে যেতে সময় দিতেই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে খোলেননি স্ত্রী স্বপ্না। পরে স্বামী পালিয়ে যাওয়ার পরই তিনি দরজা খোলেন।

মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেন ওরফে সোহেল রানা (৩০) এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মনে করছে, স্বপ্না ঘটনাটিতে সহযোগীর ভূমিকা পালন করেছেন।

পুলিশ আরও জানায়, জাকির পেশায় রিকশা মেকানিক এবং তার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে। তদন্তে জানা গেছে, ঘটনাস্থল ভবনে পরিবারটি দীর্ঘদিন ধরে থাকলেও অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে সেখানে ভাড়া আসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকাণ্ডের সময় রামিসার মা দরজায় নক করছিলেন, তখন ভেতরেই ঘটনা ঘটছিল। মূল অভিযুক্ত পালানোর সুযোগ পায় স্ত্রীর সহযোগিতার কারণে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে জাকিরকে গ্রেফতার করা হয়।

এর আগে সকালে ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশুটির খণ্ডিত মরদেহ এবং বাথরুম থেকে মাথা উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT