1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

“আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, মাঠপর্যায়ে দৃশ্যমান কোনো বড় কর্মসূচি না থাকলেও আওয়ামী লীগ মনস্তাত্ত্বিকভাবে অনেক আগেই ফিরে এসেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে-বাইরে তৈরি হওয়া শূন্যতা ও বিশৃঙ্খলার সুযোগে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি এসব মন্তব্য করেন। সেখানে তিনি কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটিকে নিয়ে বিস্তৃত বিশ্লেষণ তুলে ধরেন।

মাহফুজ আলম তার পোস্টে দাবি করেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহে বিভাজন, সহিংসতা এবং প্রশাসনিক দুর্বলতা আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবকে আবারও শক্তিশালী করেছে। তিনি বলেন, বিভিন্ন সময় আইনের শাসনের পরিবর্তে ‘মবের রাজনীতি’ এবং সামাজিক অস্থিরতা এই পরিস্থিতিকে আরও গভীর করেছে।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কাঠামো রাজনৈতিক চরিত্র হারিয়ে আমলানির্ভর হয়ে পড়েছে এবং সিদ্ধান্ত গ্রহণে স্বার্থান্বেষী মহলের প্রভাব বেড়েছে। এতে জনগণের আস্থা কমেছে বলেও তিনি মন্তব্য করেন।

পোস্টে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্কৃতি ও গণমাধ্যমের পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। তার মতে, এসব ক্ষেত্রে বিভাজন ও অস্থিরতা রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করেছে।

পোস্টের শেষে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে আরও কিছু বিষয় তিনি প্রকাশ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT