1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: জামায়াত আমির শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বলা হলেও বাস্তবে তা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার পরিস্থিতি ভালো বলে প্রচার করলেও বাস্তব চিত্র ভিন্ন।

মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক আহত চিকিৎসককে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে সরকার যে দাবি করছে তা জনগণকে বিভ্রান্ত করছে। বাস্তবে পরিস্থিতি খারাপ এবং সরকার তা স্বীকার করছে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত না থাকলে চিকিৎসকরা সঠিকভাবে সেবা দিতে পারবেন না। স্বাস্থ্য ও শিক্ষা খাতে অতীত সরকারের নীতি ও সিদ্ধান্তের কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

শরীয়তপুরে রোগীর স্বজনদের হামলায় এক চিকিৎসক গুরুতর আহত হওয়ার ঘটনায় তিনি নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব সরকারই ইতিবাচক দাবি করে, তবে বাস্তবতা ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT