1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে হামের প্রকোপ বেড়েছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৮২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে হামের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫৬৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় আক্রান্ত রোগী রয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৩০ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দুই হাসপাতালেই উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT