1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

১৫ লাখ টাকার ‘রাজা মানিক’, বিক্রি হলেই ভাঙতে হবে ঘরের দেয়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশাল আকৃতির একটি ষাঁড়—নাম ‘রাজা মানিক’। চার দেয়ালের ভেতরে বন্দি এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা।

প্রায় পাঁচ বছর বয়সী এই ষাঁড়টি ছোট একটি ঘরে লালন-পালন করা হয়েছে। বর্তমানে গরুটির আনুমানিক ওজন প্রায় ৩৫ থেকে ৪০ মণ বলে জানিয়েছেন মালিক। এত বড় হওয়ায় সেটিকে স্বাভাবিকভাবে বাইরে বের করা সম্ভব নয়। ফলে বিক্রি হলে ঘরের দেয়াল ভেঙে বের করতে হবে বলে জানিয়েছেন মালিক।

মালিক মিনু সাহা জানান, দেশীয় পদ্ধতিতে কোনো ইনজেকশন বা কৃত্রিম উপায়ে মোটাতাজা না করে স্বাভাবিক খাবার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। প্রতিদিন এর খাবারের পেছনে প্রায় এক হাজার টাকা খরচ হচ্ছে।

তিনি বলেন, “এক বছর বয়সে ৭৫ হাজার টাকা দাম উঠেছিল, কিন্তু তখন বিক্রি করিনি। এখন এটি এলাকার মানুষের আগ্রহের কেন্দ্র হয়ে গেছে।”

কোরবানির ঈদকে সামনে রেখে ‘রাজা মানিক’-এর দাম ১৫ লাখ টাকা ধরা হয়েছে। তবে উপযুক্ত ক্রেতা পেলে ১২ লাখ টাকাতেও বিক্রি করতে রাজি আছেন মালিক।

স্থানীয়দের মতে, এবারের কোরবানির বাজারে খুলনা অঞ্চলে সবচেয়ে আলোচিত গরুগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে এই ‘রাজা মানিক’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT