1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতিতে ফেরার সুযোগ নেই।

সোমবার (১৮ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যে দলের শীর্ষ নেতারা লাখ লাখ নেতাকর্মীকে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই দলের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশের রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।

বক্তব্যে তিনি দেশের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও কথা বলেন। তার দাবি, সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও প্রভাবশালী অনেক ব্যক্তি বিদেশে চিকিৎসা ও সন্তানদের বিদেশে পড়াশোনার সুযোগ নিচ্ছেন। এই বৈষম্য দূর করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

যুব সমাজের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে এনসিপির এই নেতা বলেন, বেকারত্ব দূর করতে যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। পাশাপাশি এসএমই খাতকে শক্তিশালী করা এবং যুববান্ধব বাজেট প্রণয়নের দাবি জানান তিনি।

শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশমুখী হতে না হয়।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে হয়রানি বন্ধ হওয়া উচিত।

চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকবিরোধী কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT