1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ভাঙ্গায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–মুখী মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) ভোর রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে ভাঙ্গা পৌরসভার আতাদী এলাকায় ফ্লাইওভার ব্রিজের ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাছের চারা বোঝাই একটি মিনি ট্রাকের চাকা পাংচার হলে চালক গাড়িটি সড়কের পাশে থামিয়ে মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে ঢাকাগামী মাছবাহী একটি মিনি ট্রাক সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালক শামীম (৪০) নিহত হন। তিনি যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। অপরদিকে গাছের চারা বোঝাই ট্রাকের অজ্ঞাতনামা চালক গুরুতর আহত হন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত অজ্ঞাতনামা চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT