1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

রাজধানীর মুগদায় ৭ টুকরো মরদেহের পর ময়লার স্তূপে মিলল নিখোঁজ মাথা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীতে বীভৎস হত্যাকাণ্ডে নতুন মোড় এসেছে—মুগদায় ৭ টুকরো করা মরদেহ উদ্ধারের পর এবার নিখোঁজ মাথাটিও উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত দেহ উদ্ধারের পর পাশের ময়লার স্তূপ থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে মুগদার ‘শাহনাজ ভিলা’ নামের একটি বাড়ির বেজমেন্ট থেকে প্রথমে সাত টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পাশের ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে মাথাটি পাওয়া যায়।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে অন্য কোথাও হত্যার পর মরদেহটি টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT