1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে নিখোঁজ ৯ বছরের শিশু, কোতোয়ালি থানায় জিডি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৫৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। নিখোঁজ শিশুটির নাম শেখ আহম্মেদ (৯)।

পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত ১৭ মে বিকেল আনুমানিক ৫টার দিকে শেখ আহম্মেদ তার ব্যবহৃত ছোট বাইসাইকেল নিয়ে চুনাঘাটা মডেল টাউনে আরবি পড়তে যায়। আরবি পড়া শেষে সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ শিশুর মা নিলুফা ইয়াসমীন কোতোয়ালি থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, তার ছেলে ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল রঙের জামা ও পাঞ্জাবি ছিল। শিশুটির গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল ছোট ও কালো। তার উচ্চতা প্রায় ৪ ফুট।

এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি নং-১৩২৯, তারিখ ১৭/০৫/২০২৬ হিসেবে সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে।

এদিকে, শিশুটিকে খুঁজে পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT