1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ঈদের আগে সিরাজগঞ্জে গরু চুরির হিড়িক, আতঙ্কে রাত জাগছেন খামারিরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন খামারিরা। সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্যে একের পর এক খামার থেকে গরু চুরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামাঞ্চলে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় খামারিরা।

জানা যায়, গত ১০ মে গভীর রাতে উল্লাপাড়া উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের পূর্বরামকৃষ্ণপুর গ্রামে ময়নুল ইসলামের খামার থেকে প্রায় ১০ জনের একটি চক্র ৬টি গরু নিয়ে যায়। মুখ ঢেকে দেশীয় অস্ত্রসহ তারা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

স্থানীয়দের অভিযোগ, গত দুই মাসে সিরাজগঞ্জ জেলায় প্রায় অর্ধশত গরু চুরির ঘটনা ঘটেছে। বিশেষ করে তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গা এলাকায় চুরির ঘটনা বেশি হচ্ছে। অনেক সময় গভীর রাতে ট্রাকে করে গরু নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।

গরু হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন খামারিরা। বাধ্য হয়ে তারা রাতভর পাহারা দিচ্ছেন। গ্রামগুলোতে বাঁশি, লাইট ও লাঠি নিয়ে পালাক্রমে টহল দিচ্ছেন স্থানীয়রা। মোড়ে মোড়ে বসানো হয়েছে নজরদারিও।

সলঙ্গা এলাকার খামারি আলতাফ হোসেন বলেন, ঈদ সামনে রেখে চুরি ঠেকাতে এলাকাবাসী একত্র হয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। এই পরিস্থিতি ঈদ পর্যন্ত চলবে বলে জানান তিনি।

উল্লাপাড়ার আরেক খামারি নাজমুল বলেন, প্রতিদিন রাতেই পাহারা দিতে হচ্ছে, না হলে গরু চুরি হয়ে যাচ্ছে। সবাই মিলে পালাক্রমে নিরাপত্তা দিচ্ছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, গরু চোর চক্র শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় রাতের টহল জোরদার করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কোরবানির জন্য সিরাজগঞ্জে প্রায় ৬ লাখ গবাদিপশু প্রস্তুত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT