1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

সপ্তাহজুড়ে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশজুড়ে সপ্তাহব্যাপী বজ্রপাতসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (১৭ মে) ভোরেই রাজধানীতে ঝড়বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও এর আশপাশেও আরেকটি লঘুচাপের প্রভাব রয়েছে। এর ফলে দেশের আবহাওয়ায় অস্থিরতা তৈরি হয়েছে।

আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই ঝড়বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা আগামী বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের ঝড়বৃষ্টির সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT