1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৫০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামে তাসলিমা খাতুন (প্রায় ৪ মাসের অন্তঃসত্ত্বা) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা ও পুলিশ। পরে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ও তার স্ত্রী তাসলিমা খাতুন তাদের দুই সন্তান নিয়ে ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামে বসবাস করতেন। সাদ্দাম পেশায় রাজমিস্ত্রি ছিলেন। সম্প্রতি সংসারে আর্থিক সংকট দেখা দেয়।

পরিবারের দাবি, স্ত্রী তার বাবার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসেন। সেই ছাগলটি স্বামীকে না জানিয়ে বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও ঝগড়া হয়। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার রাতে দুই সন্তানকে পাশের ঘরে আটকে রেখে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হয়। পরে গৃহবধূর গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিহত তাসলিমা খাতুন দেবহাটা উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT