1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

আজ মিলছে ২৭ মে’র ট্রেনের অগ্রিম টিকিট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৭০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চলছে। আজ রোববার (১৭ মে) বিক্রি হচ্ছে ২৭ মে তারিখের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদযাত্রা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে। এর আগে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যাত্রার টিকিট ধাপে ধাপে বিক্রি করা হয়েছে। এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হবে।

ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে। ওইদিন ৩১ মে’র টিকিট পাওয়া যাবে। এরপর পর্যায়ক্রমে জুন মাসের প্রথম চার দিনের টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে এবারও দুই ধাপে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে।

একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একবার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরত দেয়া যাবে না।

এছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে বিরতিহীন ট্রেনের ক্ষেত্রে এ সুবিধা থাকবে না।

রেলওয়ের ওয়েবসাইটে নিবন্ধন করে যাত্রীরা সহজেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। লগইন করে যাত্রার তারিখ, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে টিকিট কেনা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT