1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বরুড়ায় প্রধানমন্ত্রীর পথসভা ঘিরে জনসমাগম, সভামঞ্চ প্রস্তুত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর খেলার মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় বরুড়া উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এর আগেই সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মাঠে উপস্থিত হয়েছেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দলে দলে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসতে দেখা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সভামঞ্চ সাজানো হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুনে। পুরো এলাকা ব্যানার, পোস্টার ও সাজসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছে।

বরুড়া আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন সভার সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে এবং জনসমাগম আরও বাড়বে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT