1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

সদরপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৯৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের সদরপুর উপজেলায় কমেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কমেলা বেগম ওই গ্রামের মৃত আহম্মেদ খানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে ওঠেন কমেলা বেগম। পরে দীর্ঘ সময় নামাজের ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা সন্দেহ করলে এক শিশু দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা ছুটে আসেন।

পরবর্তীতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মৃতার ছেলে মো. নাঈম তার মাকে নামাজের চৌকির পাশে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT