1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ বসতঘর, খোলা আকাশের নিচে ১১ পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই বাড়ির ৯টি বসতঘর ও ৯টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১১টি পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়িতে লেলিহান শিখা ছড়িয়ে যায়।

ফায়ার সার্ভিসের অভিযান-

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফরিদগঞ্জ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষয়ক্ষতির চিত্র-

এই অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেনসহ মুকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইয়ুব আলী, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেন, আবুল হাসেম ও মামুনের পরিবারসহ মোট ১৮টি স্থাপনা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ১ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তদের আর্তনাদ-

দেলোয়ার হোসেনের স্ত্রী সুমি বেগম বলেন,

“দুপুরে হঠাৎ আগুন দেখি। মুহূর্তেই সব শেষ হয়ে গেছে।”

ইমরান হোসেন বলেন,

“ঘরের কিছুই অবশিষ্ট নেই, সব পুড়ে গেছে।”

প্রশাসনের পদক্ষেপ-

ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন,

“ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT