1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: কর্মসূচি স্থগিত করল জাকসু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বহিরাগত কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লেও পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে জাবির কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

কর্মসূচি স্থগিত-

বৃহস্পতিবার (১৪ মে) সকালে জাকসু তাদের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রেজিস্ট্রার কার্যালয় ঘেরাও কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে।

রাতজুড়ে বিক্ষোভ-

এর আগে বুধবার রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা দ্রুত বিচার এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

ঘটনার বিবরণ-

অভিযোগ অনুযায়ী, গত ১২ মে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
এক বহিরাগত যুবক ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

আইনি পদক্ষেপ-

ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
এ ঘটনায় আশুলিয়া থানা-তে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT