1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিকআপ-কভার ভ্যান সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–মাওয়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কভার ভ্যানের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ভাঙ্গা থানার আজিমনগর ইউনিয়নের পুলিয়া ফ্লাইওভার ব্রিজে ওঠার পথে এ দুর্ঘটনা ঘটে।

কীভাবে ঘটল দুর্ঘটনা-

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ২০-২১৪০ নম্বরের একটি মালবাহী কভার ভ্যান মহাসড়কে দাঁড়িয়ে ছিল।
এ সময় একই দিকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ন ১৫-৫৫০৯ নম্বরের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে কভার ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি কভার ভ্যানের পেছনে ঢুকে যায়।

নিহত দুইজন-

দুর্ঘটনায় পিকআপ চালক প্রবীর রায় (৩৬) ঘটনাস্থলেই নিহত হন। তিনি লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার শিশির রায়ের ছেলে।
এছাড়া পিকআপের এক অজ্ঞাতনামা হেলপার (১৮) ঘটনাস্থলেই মারা যান।

উদ্ধার অভিযান

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা ফায়ার সার্ভিস এবং শিবচর হাইওয়ে থানা পুলিশের একটি দল রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পরবর্তী ব্যবস্থা-

নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন শিবচর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT