1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বোয়ালমারীতে নসিমন উল্টে চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৪৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মালবোঝাই নসিমন উল্টে মো. সোহাগ (২৩) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ উপজেলার অমৃতনগর এলাকার মো. কামাল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সোহাগ মালবোঝাই নসিমন নিয়ে যাওয়ার সময় কোন্দারদিয়া এলাকায় একটি স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনের হ্যান্ডেল তার পেটে ঢুকে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT