1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. গোলাম কিবরিয়া-এর বিরুদ্ধে ওঠা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত সম্পন্ন করে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ফলাফল জানাতে বলা হয়েছে।

জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম সম্প্রতি গোলাম কিবরিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় উল্লেখ করা হয়।

তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালে গাজীপুর পৌরসভায় সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন গোলাম কিবরিয়া। ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের পর থেকে তিনি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন। তার বিরুদ্ধে দায়িত্বের অপব্যবহার, প্রশাসনিক প্রভাব বিস্তার এবং আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান জানান, মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. গোলাম কিবরিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বক্তব্য দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT