1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ফরিদপুরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মাহমুদুল হাসান, আজমীর হোসেন, আব্দুস সামাদ, মোহাম্মদ আজহারুল ইসলাম এবং কাজী আশরাফুল হাসান।

অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, অটিজম কোনো রোগ নয়; এটি একটি বিকাশজনিত অবস্থা। এ বিষয়ে সমাজে বিদ্যমান ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়ানো প্রয়োজন। তারা অটিস্টিক শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বিশ্বের অনেক সফল ব্যক্তি অটিজম থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাদের জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার পাশাপাশি অটিজমসম্পন্ন ব্যক্তিদের সহায়তায় সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT