1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

শিক্ষার্থীদের এসএসসি পর্যায়ের শিক্ষা কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এতে একজন শিক্ষার্থীর এসএসসি শেষ করতে ১০ বছরের বেশি সময় যেন না লাগে, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সেশন জট যাতে তৈরি না হয়, সে লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে আজই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, দেশের জন্য দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন জানান, এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় প্রায় ৩০–৩৫ শতাংশ কমে আসবে। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের এই উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে একটি মডেল হিসেবে কাজ করবে। ৬০০ ওয়াট ক্ষমতার এই সোলার প্রকল্প শিক্ষার্থীদের জন্য উপকারী হবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসারে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT