1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে ১৬টি প্রকল্প উপস্থাপন, উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব অবকাঠামো খাতে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


চলতি অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নকে লক্ষ্য করে মোট ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে ৯টি নতুন প্রকল্প, ৬টি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায় বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রকল্পটি ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, এই প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠক শেষে প্রকল্পগুলোর বিষয়ে চূড়ান্ত অনুমোদন ও সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT