1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, বাংলাদেশের দর্শকদের মধ্যে উদ্বেগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফুটবলের প্রতি বাংলাদেশের দর্শকদের ব্যাপক আগ্রহ থাকলেও আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখনো পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের কোনো চূড়ান্ত ব্যবস্থা নিশ্চিত হয়নি।

রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বেসরকারি চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম—কোনোটিই এখনো ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব গ্রহণ করতে পারেনি। ফলে দেশে খেলা দেখার সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গেছে, ফিফার পক্ষ থেকে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড পেয়েছে। বাংলাদেশে সম্প্রচারের জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছ থেকে উচ্চমূল্যে স্বত্ব কিনতে হবে।

বিটিভি সূত্রে জানা যায়, স্বত্বের মূল্য প্রায় ১৫১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা কর ও অন্যান্য ব্যয়সহ প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। চুক্তি অনুযায়ী মোট অর্থের অর্ধেক নির্দিষ্ট সময়ের মধ্যে এবং বাকি অংশ পরবর্তী সময়ে পরিশোধ করতে হবে। এই স্বত্বের আওতায় ১০৪টি ম্যাচসহ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সম্প্রচারের সুযোগ থাকবে।

এর আগে ২০১৮ বিশ্বকাপে সহজ শর্তে সম্প্রচার সম্ভব হলেও ২০২২ সালে উচ্চমূল্যের কারণে সরকারি বিশেষ বরাদ্দে বিটিভি সম্প্রচার স্বত্ব কিনেছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি ফিফার সঙ্গে যোগাযোগ করে বিকল্প কোনো ব্যবস্থা পাওয়া যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো সিদ্ধান্ত না নিলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখা থেকে বঞ্চিত হতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT