1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ৫টি গরু জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ওপর চোরাকারবারিরা হামলা চালিয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

মঙ্গলবার (১২ মে) গভীর রাতে উপজেলার বাঁশতলা ইসলামটপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচারের সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি একটি সাউন্ড গ্রেনেড ও এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কোনো বিজিবি সদস্য আহত হননি।

পরে ঘটনাস্থল থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ৫টি গরু জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, হামলার পর চোরাকারবারিরা পালিয়ে যায় এবং গরুগুলো আটক করা হয়। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT