1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

প্রাথমিক শিক্ষকদের জন্য শিক্ষা অধিদফতরের সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


সরকার ও সরকারি নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার বা আপত্তিকর মন্তব্য ও পোস্ট করা থেকে বিরত থাকতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

একই সঙ্গে এ ধরনের কার্যক্রমে জড়িত শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দফতর ও নীতিনির্ধারণী সিদ্ধান্তের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ও অপপ্রচারমূলক পোস্ট দিচ্ছেন বা শেয়ার করছেন, যা সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

অধিদফতর আরও জানায়, সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ অনুসরণ করা বাধ্যতামূলক।

এতে বলা হয়েছে, এ নির্দেশিকা লঙ্ঘন সরকারি চাকরি বিধির পরিপন্থি এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী তা অসদাচরণ হিসেবে গণ্য হবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি বা অপপ্রচারে জড়িত শিক্ষকদের শনাক্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT