1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৯২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ফরিদপুর সদর হাসপাতালে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে বেগম রোকেয়া, মেট্রন ও সিনিয়র স্টাফ নার্সদের নেতৃত্বে একটি র‍্যালি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

পরে সকাল ৯টায় হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে বেগম রোকেয়ার সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গণেশ কুমার আগারওয়াল, ডা. মোস্তফা আরিফসহ হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় নার্সদের ক্ষমতায়ন প্রয়োজন”—এই প্রতিপাদ্য নার্সদের গুরুত্বকে তুলে ধরে। তারা বলেন, নার্সিং মানবসেবার একটি গুরুত্বপূর্ণ পেশা, রোগীদের সেবা ও সুস্থতায় নার্সদের ভূমিকা অপরিসীম।

বক্তারা আরও বলেন, আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ অনুসরণ করে মানবসেবায় আরও এগিয়ে যেতে হবে। সংকটকালীন সময়ে নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকেন, তাদের ধৈর্য, ত্যাগ ও মানবিকতা সমাজে প্রশংসিত বলে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT