1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

পবিপ্রবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, শিক্ষক-কর্মকর্তাসহ আহত ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষক ও কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তার নাম পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একদল শিক্ষক-কর্মকর্তা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা ভিসির অপসারণ দাবি এবং প্রশাসনিক পরিবর্তনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

পরে বহিরাগতদের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে কর্মসূচিতে বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগতরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে শিক্ষক-কর্মকর্তাদের আহত করেছে। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে প্রায় এক ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে পুলিশ না আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত নন এবং ঘটনার তদন্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT